বাংলাদেশ-কোরিয়া যৌথ সম্মেলন অনুষ্ঠিত
Reporter01
672
প্রকাশিত: ০৩ মে ২০২৪
Collected from whatsapp
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কোরিয়া যৌথ সম্মেলনে লাখো প্রবাসী প্রত্যাশীদের জন্য অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো ইন সাউথ কোরিয়া ২০২৪। সম্প্রতি রাজধানীর একটি তারকা হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান, সওজং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে কিভাবে দক্ষিণ কোরিয়াতে সহজে শর্তে কাজ করার জন্য বা পড়াশোনার জন্য যাওয়া যায় এসব বিষয় সম্মেলনে আলোচনা হয়। ইতিপূর্বে যারা দক্ষিণ কোরিয়া থেকে পড়াশোনা করে বা বিভিন্ন মেয়াদের কাজ সম্পন্ন করে এসেছেন, তারা যদি আবারও কোরিয়া যেতে চান, তবে তাদের পুনরায় দক্ষিণ কোরিয়াতে যাওয়ার ব্যাপারেও বিভিন্ন ধরনের পরামর্শ দেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। সম্মেলনটিতে কোরিয়ান ভাষা দক্ষতা নিয়েও আলোচনা করা হয়।
সওজং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর প্রফেসর মি. লি জি বক জানান, বাংলাদেশী শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন ধরনের কোর্স করতে দক্ষিণ কোরিয়া গিয়ে স্টাডির পাশাপাশি কাজও করতে পারে। স্টাডি শেষ করে ফুলটাইম কাজের সুযোগ নিতে পারে, তাছাড়া বাংলাদেশী কর্মীর বেশ সুনাম রয়েছে কোরিয়াতে।
অনুষ্ঠানে আই টপ এডুকেশন ইন কোরিয়ার সিইও মিস. কিম মি ওক জানান, বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে বেশ সুনামের সাথে কাজ করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার আগ্রহী শত শত প্রার্থীরা সম্মেলনটিতে এসে বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ পেয়ে অনেক উপকৃত হয়েছে। এই ধরনের একটি সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আই টপ এডু বিডি এবং স্কাই স্টুডেন্ট কনসার্টেন্সির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৫ জুন ২০২৪
