আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ১০ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
Reporter01
340
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪
Collected from google
স্টাফ রিপোর্টার
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ওপেন অ্যান্ড ১০ মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির বৈঠকে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তথ্য মতে, ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫০ পয়সা, সেকেন্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, থার্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফোর্থ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফিফথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, সিক্সথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা ১০ পয়সা, সেভেনথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, এইটথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ও আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫৫ পয়সা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৫ জুন ২০২৪
