ঢাকা মঙ্গলবার
২৭ জানুয়ারী ২০২৬
০৫ জুন ২০২৪

দুই ঘন্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা


Reporter01
412

প্রকাশিত: ২৬ মে ২০২৪
দুই ঘন্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৭৭ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ মে) বেলা ১২টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭৯ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১৮ দশমিক ১৫ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ২৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪১ ও ১৮৭৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।


আরও পড়ুন:

বিষয়: