ঢাকা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
০৫ জুন ২০২৪

ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশে প্রবৃদ্ধি


নিউজ ডেস্ক
184

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮
ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশে প্রবৃদ্ধি



স্টাফ রিপোর্টার : ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশনের পরিচালনা ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর্ষদ বুধবার  ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাসসহ মোট ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছর কোম্পানিটি ৯০% ক্যাশ ও ১০% স্টক মোট ১০০% লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে ১০% বেশি লভাংশ দিল কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ অক্টোবর এবং ৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

আরও পড়ুন:

বিষয়: