ঢাকা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
০৫ জুন ২০২৪

পতনের অষ্টম দিনে পুঁজিবাজার, সূচক হারালো ৮৪ পয়েন্ট


Reporter01
349

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪
পতনের অষ্টম দিনে পুঁজিবাজার, সূচক হারালো ৮৪ পয়েন্ট Collected from online



নিজস্ব প্রতিবেদক

অষ্টম দিনের মতো ভয়াবহ দরপতনের শিকার পুঁজিবাজার। প্রতিদিনই পতনের তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে আগের সব দিনকে। বাজারের সব মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। তীব্র পতনে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) লেনদেন শুরু থেকেই সূচকের নিম্নমুখী ধারায় বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স হারায় ২৫ পয়েন্টেরো বেশি। বেলা বাড়ার সাথে সাথে পতনের তীব্রতা বাড়তে থাকে।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ১৩ পয়েন্ট কমেছে, যা প্রায় ১.৪২ শতাংশ। অন্যদিকে ডিএসইএস ১.৩৮ শতাংশ (১৭.৮৬ পয়েন্ট) ও ডিএস৩০ সূচক  ১.১০ শতাংশ (২২.৫০ পয়েন্ট) কমেছে।

লেনদেন শেষে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।


আরও পড়ুন:

বিষয়: