ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
Reporter01
687
প্রকাশিত: ১২ জুন ২০২৪
Collected from online
বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের (মূলধনি মুনাফা) ওপর যে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে তা বাতিল করা হচ্ছে। চূড়ান্ত বাজেটে এ প্রস্তাবটি থাকছেনা বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনে ৫০ লাখ টাকার উপরে ট্যাক্স আরোপের প্রস্তাব শেয়ারবাজারের বর্তমান মন্দা পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর তাই এনবিআর চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম ও বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইতোমধ্যে এ বিষয়ে পারস্পরিক কথা বলেছেন। তারা একমত হয়েছেন যে, চূড়ান্ত বাজেটে ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স রাখা হবে না।
বাজার সংশ্লিষ্টরা বলছে, প্রস্তাবিত বাজেটের অর্থবিলে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। তবে ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিতে হবে। আর তাই এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা হিসেবে দেখা দিবে। এতে শেয়ারবাজারের প্রতি আরও অনীহা দেখা দিতে পারে।
সূত্র মতে, গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারবাজারে এই ক্যাপিটাল গেইনে (মূলধনি মুনাফা) ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবুসহ শেয়ারবাজার সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা বা চাপ হিসেবে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বাজেটের আগে ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু এক সেমিনারে বলেছেন, ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করা হলে তা বিনিয়োগকারীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তারপরও প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনে ৫০ লাখ টাকার উপরে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৫ জুন ২০২৪
