ঢাকা মঙ্গলবার
২৭ জানুয়ারী ২০২৬
০৬ জুন ২০২৪

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে


Reporter01
313

প্রকাশিত: ১৫ মে ২০২৪
মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে Collected from online



গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিল ৬১ পয়সা। গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৬৬ পয়সা।


আরও পড়ুন:

বিষয়: