লাফার্জহোলসিমের সর্বোচ্চ দরপতন
Reporter01
330
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ মার্চ) লাফার্জহোলসিমের শেয়ারদর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাস শিটের শেয়ারদর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ। আর ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩৬ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দরপতনের শীর্ষে তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪
