ঢাকা বুধবার
২৯ জুলাই ২০২৬
০৬ জুন ২০২৪

আনলিমা ইয়ার্নের মূল্য সংবেদনশীল তথ্য নেই


Reporter01
318

প্রকাশিত: ০১ মার্চ ২০২৪
আনলিমা ইয়ার্নের মূল্য সংবেদনশীল তথ্য নেই Collected from google



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯ শতাংশ।


আরও পড়ুন: