ব্লকে ৫২ কোটি টাকার লেনদেন
Reporter01
415
প্রকাশিত: ০৬ জুন ২০২৪
Collected from online
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪০টি কোম্পানির মোট ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৬ জুন) ব্লকে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬ কোটি ৩০ লাখ টাকা আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। আজ কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
