ছেলেকে শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
Reporter01
596
প্রকাশিত: ২৯ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এম. আমানুল্লাহর নিকট থাকা মার্কেন্টাইল ব্যাংকের ২২ লাখ ৬০ হাজার ৩৯৯টি শেয়ার তার ছেলে তাহসিন আমানকে উপহার হিসাবে প্রদান করবেন। তাহসিন আমান কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। গত ২৭ মে থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।
