লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি
Reporter01
512
প্রকাশিত: ১৯ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (১৯ মে) বিচ হ্যাচারির ১৮ কোটি ৯৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ই-জেনারেশনের আজ ১৫ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ইউনিলিভার, লাভেলো আইসক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
