ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
Reporter01
404
প্রকাশিত: ১৩ মে ২০২৪
Collected from online
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪১টি কোম্পানির মোট ৩১ কোটি ৪১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ মে) ব্লকে সবচেয়ে বেশি ডিবিএইচ ফাইন্যান্সের ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
