ডিএসইতে পিই রেশিও বেড়েছে
Reporter01
397
প্রকাশিত: ১১ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সমাপ্ত সপ্তাহে (০৫ মে থেকে ০৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৯৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১১ দশমিক ১৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ০.১৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
