ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন
Reporter01
434
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪০টি কোম্পানির মোট ১৬ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৪ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফের ১ কোটি ৮৯ লাখ টাকা এবং ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
