ঢাকা বুধবার
২৩ সেপ্টেম্বর ২০২৬
১১ জুন ২০২৪

ব্লকে ৭৩ কোটি টাকার লেনদেন


Reporter01
436

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪
ব্লকে ৭৩ কোটি টাকার লেনদেন Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩১টি কোম্পানির মোট ৭৩ কোটি ০৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৪৯ কোটি ০৬ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১১ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা।

এছাড়া, এদিন ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরও পড়ুন: