ঢাকা শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬
১১ জুন ২০২৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা


Reporter01
385

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা Collected from online



নিজস্ব প্রতিবেদক

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা নিয়ে ৫২ পয়সা। আগামী ৩ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।


আরও পড়ুন: