ঢাকা শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬
১১ জুন ২০২৪

ডিএসইতে পিই রেশিও কমেছে ৪.১৯ শতাংশ


Reporter01
420

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪
ডিএসইতে পিই রেশিও কমেছে ৪.১৯ শতাংশ Collected from online



সমাপ্ত সপ্তাহে (২৫ মার্চ থেকে ২৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে ৪ দশমিক ১৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২ দশমিক ১৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১১ দশমিক ৬৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ৫১ পয়েন্ট বা ৪ দশমিক ১৯ শতাংশ কমেছে।


আরও পড়ুন: